Featured Post

কবিতাঃকলিযুগের সমাজ ,কবি -জাহানুর হোসেন ,New Bengali Poem- Koli Juger Somaj . Poet- Jahanur Hushen

 কলিযুগের সমাজ         জাহানুর হোসেন সমাজ হইলো সভ্যতার কারিগড় , সাধারন মাটি দিয়া তৈরি হয় ঘড়। এ কেমন কলিযুগ? যেখানে জনক জননী অপুজ্য, আর মেয়েদের নাকি অসর্য । এ কেমন কলিযুগ? যেখানে মাতাকে ঘৃণা আর পিতাকে অসম্মান, যেখানে মেয়ে কে জন্ম দিলে নাকি সমাজের কাছে  অপমান। এ কেমন কলিযুগ? যেখানে না পাওয়া যায় সম্মান, না পাওয়া যায় ভালোবাসা । যেখানে মেয়েদের মন খুলে শ্বাস নয় অন্ধকারে রাখে  আশা। এ কেমন কলিযুগ? যেখানে মেয়েদের সম্মান নয়, করা হয় অপমান । যেখানে মেয়েদের স্বপ্ন ভাবেনা, না বুঝে কন্যাদান। এ কেমন কলিযুগ? যেখানে শিক্ষার ধারায় কিছু নয়, টাকা দিয়া সব চেনা, যেখানে জন্মদাত্রী মায়ের তুলনার  মেয়ে কে হয় বেচা _কেনা। সমাজ তো বদলাবেনা আমাদের ভাবনা বদলাতে লাগবে, তবেই তো মায়ের মতন সম্মান জনক মেয়েরাও জাগবে।।

কবিতাঃ ধর্ম ধ্বজা,কবি- আসরাফ আলী সেখ। Poem: Dhorma Dhaja, Poet:-Asraf ali Shekh

 

ধর্ম ধ্বজা

আসরাফ আলী সেখ

 

ধর্ম ধ্বজা দারুন মজা , মানুষ মরার

কল যে ওটা ,

ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো কিতাবে দেয় নি ঠাঁই , মানুষ মেরে

ধর্ম করবি , কোন কিতাবে পেলি ভাই ,,

কোরান , পুরান , গীতা ভাই , মানুষ মারার কল নাই,

মানুষ যখন মরতে বসে ঐ মহা ঔষধ বাঁচাই তাকে,

ধর্ম নিয়ে  মারামারি আল্লাহ হরি কেউই বলে নি, মানুষ হয়ে 

মানুষের সেবা, মানুষ মধ্যে আল্লাহ যীশু ,কাবা কাশী চৈতন্য ভূমি ,, মানুষ কূলে জন্ম নিয়ে ,খেলি মানুষ খুবলে ,পশুরাও তো

           করে না এমন , মানুষ হয়ে মানব নির্যাতন!

Comments

Popular post

কবিতা- বৈষম্য, লেখিকাঃ-শ্রেয়সী মিশ্র। Poem:- Boishomya, Poet:-Shreyasi Mishra

কবিতাঃজালিয়ানওয়ালা বাগ ,কবি কলমেঃ-রীতা বসু । Poem: Jallianwala Bagh, Poet:-Rita Basu, new bengali poem

কবিতাঃ-বীরাঙ্গনা , কবিঃ- ফাল্গুনী মুখার্জী। Poem:- Birangana, Writer:- Falguni Mukharjee