Featured Post

কবিতাঃকলিযুগের সমাজ ,কবি -জাহানুর হোসেন ,New Bengali Poem- Koli Juger Somaj . Poet- Jahanur Hushen

 কলিযুগের সমাজ         জাহানুর হোসেন সমাজ হইলো সভ্যতার কারিগড় , সাধারন মাটি দিয়া তৈরি হয় ঘড়। এ কেমন কলিযুগ? যেখানে জনক জননী অপুজ্য, আর মেয়েদের নাকি অসর্য । এ কেমন কলিযুগ? যেখানে মাতাকে ঘৃণা আর পিতাকে অসম্মান, যেখানে মেয়ে কে জন্ম দিলে নাকি সমাজের কাছে  অপমান। এ কেমন কলিযুগ? যেখানে না পাওয়া যায় সম্মান, না পাওয়া যায় ভালোবাসা । যেখানে মেয়েদের মন খুলে শ্বাস নয় অন্ধকারে রাখে  আশা। এ কেমন কলিযুগ? যেখানে মেয়েদের সম্মান নয়, করা হয় অপমান । যেখানে মেয়েদের স্বপ্ন ভাবেনা, না বুঝে কন্যাদান। এ কেমন কলিযুগ? যেখানে শিক্ষার ধারায় কিছু নয়, টাকা দিয়া সব চেনা, যেখানে জন্মদাত্রী মায়ের তুলনার  মেয়ে কে হয় বেচা _কেনা। সমাজ তো বদলাবেনা আমাদের ভাবনা বদলাতে লাগবে, তবেই তো মায়ের মতন সম্মান জনক মেয়েরাও জাগবে।।

কবিতা- বৈষম্য, লেখিকাঃ-শ্রেয়সী মিশ্র। Poem:- Boishomya, Poet:-Shreyasi Mishra

বৈষম্য

শ্রেয়সী মিশ্র

 

বেজে উঠল শঙ্খ ধ্বনি, উলুধ্বনিতে মুখরিত বায়ু

আকাশে যেন শরতের শুভারম্ভ

উচ্ছ্বসিত বারিধারা,উথলিত হয়েছে জনমানব

শুধুমাত্র এক দালান বাড়িতে, কেন?

শুনলুম কর্ত্রী বহুপুন্যে এক পুত্রসন্তান দান করেছেন।

ও তাই বুঝি,এত ঘটাপটা,সাজো সাজো রব।

হটাৎই চোখ চলে গেল এক ভাঙা জীর্ণ পর্ণকুটিরে,

যেখানে বাতাস স্তব্ধ, শরতের স্নিগ্ধ হাসিও বিবর্ণ,

ঘন কালো কুজ্ঝটিকায় মেঘ কুন্ডলীত হয়েছে এপ্রান্তে,

শুনতে পেলুম এক রমনীর ক্রন্দনরোল

বুঝলুম সেই পাপী রমনী কন্যা দান করেছেন।

কেন এ পার্থক্য, এক জননী বসে সোনার পালঙ্কে,

আর এক মা পায় 'ডাইনি' অপবাদ ঝ্যাটার বাড়ি!

এই কী সমাজ, এই কী ভারতের সংস্কৃতি!

তবে ধিক এই ভারত,ধিক এই অপসংস্কৃতি,ধিক মানব জাতি,

আরে মূর্খের দল পুরুষের অস্তিত্ব যে নারীরই মাঝে।।


Comments