Posts

Featured Post

কবিতাঃকলিযুগের সমাজ ,কবি -জাহানুর হোসেন ,New Bengali Poem- Koli Juger Somaj . Poet- Jahanur Hushen

 কলিযুগের সমাজ         জাহানুর হোসেন সমাজ হইলো সভ্যতার কারিগড় , সাধারন মাটি দিয়া তৈরি হয় ঘড়। এ কেমন কলিযুগ? যেখানে জনক জননী অপুজ্য, আর মেয়েদের নাকি অসর্য । এ কেমন কলিযুগ? যেখানে মাতাকে ঘৃণা আর পিতাকে অসম্মান, যেখানে মেয়ে কে জন্ম দিলে নাকি সমাজের কাছে  অপমান। এ কেমন কলিযুগ? যেখানে না পাওয়া যায় সম্মান, না পাওয়া যায় ভালোবাসা । যেখানে মেয়েদের মন খুলে শ্বাস নয় অন্ধকারে রাখে  আশা। এ কেমন কলিযুগ? যেখানে মেয়েদের সম্মান নয়, করা হয় অপমান । যেখানে মেয়েদের স্বপ্ন ভাবেনা, না বুঝে কন্যাদান। এ কেমন কলিযুগ? যেখানে শিক্ষার ধারায় কিছু নয়, টাকা দিয়া সব চেনা, যেখানে জন্মদাত্রী মায়ের তুলনার  মেয়ে কে হয় বেচা _কেনা। সমাজ তো বদলাবেনা আমাদের ভাবনা বদলাতে লাগবে, তবেই তো মায়ের মতন সম্মান জনক মেয়েরাও জাগবে।।

কবিতাঃ-সভ্যতার ঘাম,কবিঃ- মোহর ভট্টাচার্য্য। Poem:-Savyatar Gham, Poet:-Mohor Bhattacharya

  সভ্যতার   ঘাম   মোহর ভট্টাচার্য্য     সিক্ত ওষ্ঠে ছুঁয়ে থাকে সভ্যতার ঘাম , রাতগুলো থাকে নিশ্চুপ , প্রকৃত সভ্যতাকে সাক্ষী রেখে। চলে মুখ ও মুখোশের খেলা ,. রাতের ক্রেতা অনেকে , বিক্রেতা নিঃস্ব। সভ্যতার ঘাম তবুও শুকোয় না , সিক্ত ওষ্ঠকে আশ্রয় করে বেঁচে চলে সাবলীলভাবে।

কবিতাঃ স্বাধীনতা, কবিঃ সুজিত দাস। Poem:- Swadhinata, Poet:- Sujit Das

  স্বাধীনতা সুজিত দাস আজ আকাশে স্বাধীনতার গন্ধ , জীবন যুদ্ধের অবসানে আমি ক্লান্ত , নাটকীয় জীবনটা ক্ষনিকের শান্তি , পরম শক্তির এখনো দাপাদাপি । রক্তের ভিড়ে ঘাম মিশে আছে , নোনতা চোখে আয়ু কমেছে । পথিক হয়েই কেটে গেল , রাস্তার মাঝে বাউল গানের তালে । আজকেও বৃদ্ধ মননে , অঙ্ক কষি স্বাধীনতা নিয়ে । চোখ খুলেই অন্ধকারে , হত্যা হয়েছে বিচার , সব আকারে । সব কিছুই অমলিন , নিষ্পাপ - বদলে গিয়েছে স্বাধীনতার পোশাক । এমনি করেই কচুরিপানা বয়ে যায় জলাশয়ে , মানুষ হয়েও মনুষ্যত্ব দিলাম ভাসিয়ে।  

কবিতাঃ ধর্ম ধ্বজা,কবি- আসরাফ আলী সেখ। Poem: Dhorma Dhaja, Poet:-Asraf ali Shekh

  ধর্ম ধ্বজা আসরাফ আলী সেখ   ধর্ম ধ্বজা দারুন মজা , মানুষ মরার কল যে ওটা , ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো কিতাবে দেয় নি ঠাঁই , মানুষ মেরে ধর্ম করবি , কোন কিতাবে পেলি ভাই ,, কোরান , পুরান , গীতা ভাই , মানুষ মারার কল নাই , মানুষ যখন মরতে বসে ঐ মহা ঔষধ বাঁচাই তাকে , ধর্ম নিয়ে   মারামারি আল্লাহ হরি কেউই বলে নি , মানুষ হয়ে   মানুষের সেবা , মানুষ মধ্যে আল্লাহ যীশু , কাবা কাশী চৈতন্য ভূমি ,, মানুষ কূলে জন্ম নিয়ে , খেলি মানুষ খুবলে , পশুরাও তো             করে না এমন , মানুষ হয়ে মানব নির্যাতন!

কবিতা- বৈষম্য, লেখিকাঃ-শ্রেয়সী মিশ্র। Poem:- Boishomya, Poet:-Shreyasi Mishra

Image
বৈষম্য শ্রেয়সী মিশ্র   বেজে উঠল শঙ্খ ধ্বনি , উলুধ্বনিতে মুখরিত বায়ু আকাশে যেন শরতের শুভারম্ভ উচ্ছ্বসিত বারিধারা , উথলিত হয়েছে জনমানব শুধুমাত্র এক দালান বাড়িতে , কেন ? শুনলুম কর্ত্রী বহুপুন্যে এক পুত্রসন্তান দান করেছেন। ও তাই বুঝি , এত ঘটাপটা , সাজো সাজো রব। হটাৎই চোখ চলে গেল এক ভাঙা জীর্ণ পর্ণকুটিরে , যেখানে বাতাস স্তব্ধ , শরতের স্নিগ্ধ হাসিও বিবর্ণ , ঘন কালো কুজ্ঝটিকায় মেঘ কুন্ডলীত হয়েছে এপ্রান্তে , শুনতে পেলুম এক রমনীর ক্রন্দনরোল বুঝলুম সেই পাপী রমনী কন্যা দান করেছেন। কেন এ পার্থক্য , এক জননী বসে সোনার পালঙ্কে , আর এক মা পায় ' ডাইনি ' অপবাদ ঝ্যাটার বাড়ি! এই কী সমাজ , এই কী ভারতের সংস্কৃতি! তবে ধিক এই ভারত , ধিক এই অপসংস্কৃতি , ধিক মানব জাতি , আরে মূর্খের দল পুরুষের অস্তিত্ব যে নারীরই মাঝে।।

কবিতাঃআধুনিক কবি,লেখিকাঃমৌসুমী মিত্র।Poem-Adhunik Kobi,Poet:Mousumi Mitra

  আধুনিক কবি                   মৌসুমী মিত্র              আধুনিক কবি আমি                        শুনি তাই ---       নেই আমার কোন ছন্দ          নেই সুর তাল লয় , শুধু মনের খোরাক মেটাতে       ধরেছি   কলমখানি । মনের আবেগ , জ্বালা যন্ত্রণা দুঃখ   সকল অনুভূতি প্রকাশের নতুন ভঙ্গিমা             করেছি   রপ্ত আমি যে আধুনিক কবি ।।   আমার জন্ম নেই , নেই মৃত্যু আছে শুধু কঠিন কঠোর           বাস্তব মরুভূমি --      তাই , আধুনিক কবি ।।

কবিতাঃ- মেঘলা মন,লেখিকাঃমৌসুমী মিত্র। Poem: Meghla Mon, Poet:- Mousumi Mitra

মেঘলা মন    মৌসুমী মিত্র   আজ এই মেঘলা দিন বৃষ্টি ভেজা রাত , স্বপ্নগুলো   অগোছালো এলোমেলো বাতাস - মনটা কেমন উড়ু উড়ু ভাসা ভাসা ছবি ঝাপসা স্মৃতির পাতা- উল্টে পাল্টে দেখি পুরোটাই ফাঁকি , আসলে শূন্য   সবই আছে শুধু একরাশ জলধোয়া সাদা পাতা।।   মেঘলা মন , হাপুস নয়ন প্রকৃতির   এই রূপ আমাদেরই বেদনা বিধুর স্মৃতির   মতন- কেমন যেন আনচান ভাব স্বপ্নগুলো   ভাঙাচোরা উড়ো মেঘের মতন ।।

কবিতাঃ-বেহুলার একেলা ভেলা,অঞ্জলি দে নন্দী Bengali Poem- Behular Ekela Vela

  বেহুলার একেলা ভেলা            অঞ্জলি দে নন্দী সেদিন বেহুলার ভেলা ভেসেছিল একেলা। নিশ্চিত নিরাশা। তবুও আশার ছিল সে ভাসা। পত্নী সব করতে পারে। দুঃসময় কী রুখতে পারে তারে ? নিয়তি পতিরে মারে। ধৈর্য সুনিশ্চিত জয় দিল পরে। বর্তমানের বিশ্বাস ফিরিয়ে দিল আগামীর শ্বাস। স্ত্রী তো স্বামীর জীবন রক্ষাকারীনী। অশেষ শক্তি ধারিণী। দুঃখ হারিণী। প্রকৃতা বিপত্তারিনি। সুখ কারীনী।