Featured Post

কবিতাঃকলিযুগের সমাজ ,কবি -জাহানুর হোসেন ,New Bengali Poem- Koli Juger Somaj . Poet- Jahanur Hushen

 কলিযুগের সমাজ         জাহানুর হোসেন সমাজ হইলো সভ্যতার কারিগড় , সাধারন মাটি দিয়া তৈরি হয় ঘড়। এ কেমন কলিযুগ? যেখানে জনক জননী অপুজ্য, আর মেয়েদের নাকি অসর্য । এ কেমন কলিযুগ? যেখানে মাতাকে ঘৃণা আর পিতাকে অসম্মান, যেখানে মেয়ে কে জন্ম দিলে নাকি সমাজের কাছে  অপমান। এ কেমন কলিযুগ? যেখানে না পাওয়া যায় সম্মান, না পাওয়া যায় ভালোবাসা । যেখানে মেয়েদের মন খুলে শ্বাস নয় অন্ধকারে রাখে  আশা। এ কেমন কলিযুগ? যেখানে মেয়েদের সম্মান নয়, করা হয় অপমান । যেখানে মেয়েদের স্বপ্ন ভাবেনা, না বুঝে কন্যাদান। এ কেমন কলিযুগ? যেখানে শিক্ষার ধারায় কিছু নয়, টাকা দিয়া সব চেনা, যেখানে জন্মদাত্রী মায়ের তুলনার  মেয়ে কে হয় বেচা _কেনা। সমাজ তো বদলাবেনা আমাদের ভাবনা বদলাতে লাগবে, তবেই তো মায়ের মতন সম্মান জনক মেয়েরাও জাগবে।।

কবিতাঃআজব দেশে মাটির স্বাদ,কবি-আসরাফ আলী সেখ। Poem:Ajob Deshe Matir Swad ,Poet:-Asraf ali Shekh

 

আজব দেশে
মাটির স্বাদ


আসরাফ আলী সেখ

 

আজব দেশের মাটি র স্বাদ আজব কিন্ত নয় ,

মানে?

চলুন শোনায়-

নীল আকাশের বেড়ায় ঘেরা, দিগন্ত

তার কাল জোড়া , মাটি থেকে সব ই তৈরী সেই মাটির দাম

নাই ,,

মাটির উপর সবুজ লহর , ফসল ফলায় ভীষণ ভীষণ  ঐ মাটির পরে ঘুমিয়ে পড়ে চাঁদ মাখা দুই

পুতুল ওরে,,

মাটির পরে গাছের ডালে , সোনার ফল ফলাদি ধরে , শুনলে পরে আজব কথা ধরবে ভাই তোমার মাথা,

মাটি মাটি সহবাসে পাহাড় জন্ম হয় তাতে , রঙ মাখামাখি

পাহাড় জুড়ে সিঁদুর খেলায় পলাশ মাতে,,

মাটির বুকের যন্ত্রনা তে ভূমিকম্প হয় মাটির ওপরে , ত্রাহি ত্রাহি ঘাম ছোটে জীবজন্তু সব পালায় ছুটে,,,

মাটির কান্না সাগর জলে, ঢেউ তোলে মোহনা জুড়ে, মাটির আছে সহ্য ভারি প্রতিশোধ সে নেয় না তুলে ,,

মাটির এক সখি আছে, বালির হাড়ি নিয়ে কাঁখে , আকাশ বাতাস সাগর জল সবার দুঃখ তে সে ঝামা হয়ে ঘুমিয়ে থাকে নিস্পল কে ,,

আজব দেশের আজব মাটি সবার থেকে অতি খাঁটি, আনন্দ শোক সবার আঁধার ,মাটির আমি মাটির তুমি মাটি দিয়ে

গড়েছে ধরনী ,,

এমন আজব মাটির মালিক খুঁজে পাওয়া সত্যি ই দুরস্ত ,, ঐ মালিকের খোঁজ পেলে আমার ঠিকানাই দিও ভাই রে।।

Comments