Featured Post

কবিতাঃকলিযুগের সমাজ ,কবি -জাহানুর হোসেন ,New Bengali Poem- Koli Juger Somaj . Poet- Jahanur Hushen

 কলিযুগের সমাজ         জাহানুর হোসেন সমাজ হইলো সভ্যতার কারিগড় , সাধারন মাটি দিয়া তৈরি হয় ঘড়। এ কেমন কলিযুগ? যেখানে জনক জননী অপুজ্য, আর মেয়েদের নাকি অসর্য । এ কেমন কলিযুগ? যেখানে মাতাকে ঘৃণা আর পিতাকে অসম্মান, যেখানে মেয়ে কে জন্ম দিলে নাকি সমাজের কাছে  অপমান। এ কেমন কলিযুগ? যেখানে না পাওয়া যায় সম্মান, না পাওয়া যায় ভালোবাসা । যেখানে মেয়েদের মন খুলে শ্বাস নয় অন্ধকারে রাখে  আশা। এ কেমন কলিযুগ? যেখানে মেয়েদের সম্মান নয়, করা হয় অপমান । যেখানে মেয়েদের স্বপ্ন ভাবেনা, না বুঝে কন্যাদান। এ কেমন কলিযুগ? যেখানে শিক্ষার ধারায় কিছু নয়, টাকা দিয়া সব চেনা, যেখানে জন্মদাত্রী মায়ের তুলনার  মেয়ে কে হয় বেচা _কেনা। সমাজ তো বদলাবেনা আমাদের ভাবনা বদলাতে লাগবে, তবেই তো মায়ের মতন সম্মান জনক মেয়েরাও জাগবে।।

কবিতাঃকালসিটে দাগ,কবি:- মৃগাঙ্ক মৌলি বিশ্বাস। Poem: Kalsite Dag,Poet:-Mriganka Mouli Biswas. new bengali poem

 

কালসিটে দাগ

       মৃগাঙ্ক মৌলি বিশ্বাস  
                                  

 

ব্যাথার বাঁশি যাক না বেজে, কে বাজালো

সেটা আদৌ বড় কথা না

তুমি যে বাজতে পারো আজও এতেই

দর্শকবৃন্দ চমৎকৃত ......

যন্ত্রণার রঙ নীল না হালকা সবুজ রঙের আলো

আশাকরি সেকথা আজ

অন্যরাও

বলতে পারবে ভালো।

 

নদীর মতন সহজ সরল----

কতদিন বয়ে যাইনি আমরা

কালসিটে দাগ নীল না সবুজে----

কাজকরা! দ্বন্দ্ব-টা আজও

বহাল তবিয়তে জুলফি নিয়ে ফাঁকা পথ ধরে

                                                   হেঁটে গেল              

 

এসব কথাই বলতে বলতে, রোজ

সাবধানে জিভ ছুলতে ছুলতে

ব্যাথার বাঁশি যাক না বেজে, কে বাজালো

সেটা আদৌ বড় কথা না

Comments